ইয়ংয়ের দ্বি-চির পরীক্ষা । young experiment

  1802 সালে বিজ্ঞানী টমাস ইয়ং পরীক্ষার সাহায্যে আলোর ব্যতিচার প্রদর্শন করেন। এ পরীক্ষায় দুটি চিরকে সুসংগত উৎস হিসেবে ব্যবহার করা হয় বলে এটি দ্বি চির পরীক্ষা পরীক্ষা নামে পরিচিত।  চির হচ্ছে দৈর্ঘ্যের তুলনায় সরু আয়তকার ছিদ্র পথকে চির বলে, ব্যাতিচারের জন্য চিরের প্রস্থ তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম বা সমান হতে হয়। S থেকে অল্প দূরে এর সমান্তরাল, সমদূরবর্তী এবং পরস্পরের খুব কাছাকাছি আরো দুটি চির S1 ও S2 অবস্থিত। S চিরকে উজ্জ্বল একবর্ণী আলো দ্বারা আলোকিত করা হয়, এটি আলোর উৎস হিসেবে কাজ করে। S থেকে নির্গত আলো S1 ও S2 এর উপর আপতিত হলে এরা দুটি স্বতন্ত্র উৎস হিসেবে কাজ করে। এ দুটি সুসংগত উৎস হিসেবে বিবেচনা করা যায়। S1 ও S2 থেকে নির্গত আলো কিছু দূরে XY পর্দার উপর ফেলা হলে উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে ইয়ং এর পরীক্ষার ব্যাখ্যা দেওয়া যায়। চিরে আপাতিত আলোর তরঙ্গমুখ ( গোলীয় বা সমতল যাই হোক না কেন) প্রতিটি বিন্দু একটি গৌন উৎস হিসেবে ক্রীয়া করবে। S চিরের প্রস্থ খুব কম হওয়ায় একে একটি বিন্দু হিসেবে বিবেচনা করা যায়। সুতরাং S একটি বিন্দু উ...